দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জরুরি নদী তীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরীঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম,জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, উপজেলা বিএনপির আহবায়ক কে এম সিদ্দিকুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উদ্বোধন অনুষ্ঠানে হুইপ অপু বলেন, সরকার গঠনের তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি আরও বলেন, শুধু জিও ব্যাগ ডাম্পিং নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএম/